ঝিনাইদহে পিস্তলসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-08-02 ইং
ঝিনাইদহে পিস্তলসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার ভিটসর গ্রামে অভিযান চালিয়ে ১১ মামলার পলাতক আসামি জিয়া জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। জিয়া ভিটসর গ্রামের রাজ আলী খাঁর ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, গোপন সুত্রে খবর পেয়ে জিয়া জিয়াউর রহমানকে তাঁর বাড়ি থেকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন এসআই শাখওয়াত হোসেন। তাঁর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানাসহ বিভিন্ন জেলায় ১১টি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)