কাউকে সন্দেহ হলে তাৎক্ষণিক থানায় জানান

আপলোড তারিখঃ 2019-08-01 ইং
কাউকে সন্দেহ হলে তাৎক্ষণিক থানায় জানান ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় গণসচেতনতামূলক সভায় অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভার পশুর হাটে পুলিশের আয়োজনে গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ হেল্প লাইনে এ গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশে বলেন, ‘জাল টাকা, ছিনতাই, পকেটমার ও অজ্ঞান পার্টির খপ্পর থেকে বাঁচতে আপনারা নিজেরা সচেতন থাকবেন। আপনারা কোনো অপরিচিত লোকের কাছ থেকে খাবার খাবেন না, তাদের মধুর কথায় ভুলে অন্য কোথাও যাবেন না। যদি কাউকে সন্দেহ হয়, তবে তাৎক্ষণিক থানায় জানান অথবা ৯৯৯ নন্বরে কল করে জানান।’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি দেশে এক শ্রেণির মানুষ ছেলেধরা গুজব রটিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, আপনারা গুজবে কান দেবেন না।’ এ সময় সভায় উপস্থিত ছিলেন হাট মালিক আব্দুল হান্নান। সভা শেষে অতিরিক্ত পুলিশ সুপার সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)