মুজিবনগর শিশু পরিবারে শিশুদের হাতে বাদ্যযন্ত্র তুলে দেন এমপি ফরহাদ হোসেন

আপলোড তারিখঃ 2017-01-09 ইং
মুজিবনগর শিশু পরিবারে শিশুদের হাতে বাদ্যযন্ত্র তুলে দেন এমপি ফরহাদ হোসেন ছবির ক্যাপশন:
`Meherpur সের খাঁন: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন ব্যক্তিগত উদ্যোগে গতকাল রোববার দুপুরে ঐতিহাসিক মুজিবনগরের সরকারি শিশু পরিবারের শিশুদের সাথে মত বিনিময় শেষে দুপুরের খাবার খেয়েছেন। এসময় তার সাথে ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্যর পতœী সৈয়দা মোনালিসা, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল, মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আলিফ হোসেন, মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম খোকন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ.কে আজাদ সাগর প্রমুখ। এর আগে এমপি অধ্যাপক ফরহাদ হোসেন শিশু পরিবারে পৌঁছালে তত্বাবধায়ক তৌফিকুর রহমানের নেতৃত্বে শিশুরা তাকে অভিনন্দন জানায়। পরে সংসদ সদস্য ও তার স্ত্রী সৈয়দা মোনালিসার সৌজন্যে শিশুদের হাতে একসেট বাদ্যযন্ত্র তুলে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)