দালাল রাজু বিশ্বাসের ১৫ দিনের কারাদ-

আপলোড তারিখঃ 2019-08-01 ইং
দালাল রাজু বিশ্বাসের ১৫ দিনের কারাদ- ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টের অভিযান বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে রাজু বিশ্বাস (৩৯) নামের এক দালালকে আটক করে কারাদ- দিয়েছেন মোবাইল কোর্ট। গতকাল বুধবার বিকেল পাঁচটায় সদর হাসপাতাল সড়কের পাসপোর্ট অফিসের এক নারী সেবা গ্রহীতার কাছ থেকে জরুরি ফি জমা দেওয়ার জন্য ৬ হাজার ৯ শ টাকা নিয়ে সাধারণ ফি ৩ হাজার ৪৫০ টাকা জমা দেওয়ার অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রুবাইয়াত ফেরদৌসের সহায়তায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তাঁর বিরুদ্ধে দ-বিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানা যায়, দ-প্রাপ্ত রাজু বিশ্বাস চুয়াডাঙ্গা পৌর শহরের পশুহাটপাড়ার আলফাজ উদ্দীন বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসের পাসপোর্ট প্রত্যাশী ও সেবা গ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে আর্থিক লেনদেন করতেন। এর আগেও চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের হাতে আটক হলে তাঁকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়। সে সময় তিনি মুচলেকায় মুক্তি পান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)