গুজব প্রতিরোধে দর্শনা জিআরপি পুলিশের র‌্যালি

আপলোড তারিখঃ 2019-07-31 ইং
গুজব প্রতিরোধে দর্শনা জিআরপি পুলিশের র‌্যালি ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: গুজব প্রতিরোধে দর্শনা হল্ট স্টেশনে জিআরপি পুলিশের জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা হল্ট স্টেশন প্ল্যাটফর্মে পাকশী জেলা পুলিশের আয়োজনে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি স্টেশনের প্ল্যাটফর্মের প্রধান ফটক পরিদর্শন শেষে যাত্রী বিশ্রামাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দর্শনা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হবা জোয়ার্দ্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সলেমান হোসেন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা হল্ট স্টেশনের জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান, যুবলীগের নেতা মাছুম, সুমন, রফিক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)