ধীরু সভাপতি ও আওয়াল সাধারণ সম্পাদক

আপলোড তারিখঃ 2019-07-31 ইং
ধীরু সভাপতি ও আওয়াল সাধারণ সম্পাদক ছবির ক্যাপশন:
দর্শনা প্রেসক্লাবে দুপক্ষের মতবিরোধের অবসান, নতুন কমিটি গঠন ওয়াসিম রয়েল: দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিরোধের অবসান ঘটেছে। মনিরুজ্জামান ধীরুকে সভাপতি ও আওয়াল হোসেনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুই পক্ষের সমন্বয়ে সব সাংবাদিকের উপস্থিতিতে সমঝোতা বৈঠকের মাধ্যমে এক পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। বৈঠকে সবার সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান ধীরুকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজ এবং সময়ের সমীকরণ-এর দর্শনা প্রতিনিধি আওয়াল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি দৈনিক আমাদের সময়-এর প্রতিনিধি কামরুজ্জামান যুদ্ধ, যুগ্ম সাধারণ সম্পাদক নয়া দিগন্ত-এর প্রতিনিধি মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক প্রতিদিনের কথা-এর প্রতিনিধি মাহামুদ হাসান রনি, অর্থ সম্পাদক দৈনিক পূর্বাঞ্চলের প্রতিনিধি জাহিদুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দৈনিক মাথাভাঙ্গার প্রতিনিধি নজরুল ইমলাম ও প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান। নির্বাহী সদস্যরা হলেন দৈনিক মাথাভাঙ্গার প্রতিনিধি হারুন অর রশিদ রাজু, হানিফ মন্ডল, মাই টিভি ও যুগান্তরের প্রতিনিধি ইকরামুল হক পিপুল, দৈনিক আকাশ খবরের প্রতিনিধি এস এম ওসমান ও দৈনিক পশ্চিমাঞ্চলের প্রতিনিধি চঞ্চল মেহমুদ। এ কমিটি ঘোষণার পর চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের দর্শনা পুরাতন বাজারস্থ বাসভবনে নবগঠিত কমিটির সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ও তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)