গাংনীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গৃহবধূ হাসপাতালে

আপলোড তারিখঃ 2019-07-31 ইং
গাংনীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গৃহবধূ হাসপাতালে ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনীতে আম্বিয়া খাতুন নামের এক গৃহবধূর শরীরে ডেঙ্গু রোগ শনাক্ত করা হয়েছে। বর্তমানে তিনি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেহেরপুর জেলায় আম্বিয়া খাতুনই প্রথম ডেঙ্গুতে আক্রান্ত রোগী। গতকাল মঙ্গলবার সকালে গাংনীর হুদা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করার পর তিনি ডেঙ্গু পজিটিভ শনাক্ত হলে তাৎক্ষণিক তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ডেঙ্গুতে আক্রান্ত আম্বিয়া খাতুন জানান, চার দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। গতকাল সকালে হুদা ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করলে তারা জানায়, ডেঙ্গু রোগ হয়েছে। তাঁদের পরামর্শে পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করেন আম্বিয়াকে। তিনি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ তলার মহিলা ওয়ার্ডে মশারির ভেতর চিকিৎসা নিচ্ছেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান জানান, ‘স্থানীয় হুদা ডায়াগনস্টিক সেন্টার এনএসওয়ান ও আইজিএম কিট সংযোজন করেছে। তাঁরা আম্বিয়া খাতুনের রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গু পজিটিভ শনাক্ত করে হাসপাতালে পাঠিয়েছে। আমরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। তার অবস্থা সকালের দিকে ক্রিটিক্যাল ছিল। তবে দুপুরের পর থেকে তার শরীরের অবস্থা ভালো রয়েছে। রক্তের প্লাটিলেটের অবস্থাও স্বাভাবিক রয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)