মেহেরপুরে উদ্ধার হওয়া মাইন ও গ্রেনেড নিস্ক্রিয়করণ

আপলোড তারিখঃ 2019-07-31 ইং
মেহেরপুরে উদ্ধার হওয়া মাইন ও গ্রেনেড নিস্ক্রিয়করণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর থেকে উদ্ধার হওয়া শক্তিশালী মাইন ও হ্যান্ড গ্রেনেড নিস্ক্রিয় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাবের বোমা নিস্ক্রিয় দলের সদস্যরা সদর উপজেলার হরিরামপুর মাঠে মাইন ও হ্যান্ড গ্রেনেড নিস্ক্রিয় করেন। মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আহসান জানান, বেশকিছু দিন পূর্বে একটি শক্তিশালী মাইন ও হ্যান্ড গ্রেনেড উদ্বার করার পর র‌্যাবের বোমা বিস্ফোরক দলকে খবর দেওয়া হয়। সে অনুযায়ী র‌্যাবের ডিএডি মোস্তফা জামালের নেতৃত্বে বোমা বিস্ফোরক দলের সদস্যরা হরিরামপুর মাঠে মাইন ও হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটান। এ সময় সেখানে বিকট শব্দের সৃষ্টি হয়। বিপুল সংখ্যক সাধারণ মানুষ দূর থেকে বিস্ফোরণ ঘটানোর দৃশ্য দেখেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)