নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

আপলোড তারিখঃ 2019-07-31 ইং
নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে নঈম জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে মোমিনপুর রেলস্টেশন প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মোমিনপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, বর্তমান সময়ের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিতে সংস্কারসহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও সমৃদ্ধিময় বাংলাদেশ গঠনে যুবলীগের নেত-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশাব্যঞ্জক উন্নতি, শান্তি ও সাম্য নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা যুবলীগের সদস্য আজাদুল ইসলাম আজাদ, সাজেদুল ইসলাম লাভলু, হাফিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, নাগদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, জেহালা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বকুল হোসেন ও মোমিনপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমিন। এ ছাড়া উপস্থিত ছিলেন স¤্রাট, শিলন, শাহ আল ইমরান, লিটন মাস্টার, কামাল হোসেন, টোকন ইয়ামিন, মাসুম, সৈকত, সুইট, বিপুল, পিয়াশ, রাকিব, খালিদ, কবির, আসিক, আসাদ, নোমান, সোহেল, মিকাইল, বাবু, সুমন, কামাল, সুজন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোমিনপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রতন। প্রসঙ্গত, মোমিনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় পরবর্তীতে সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলে সমাবেশ থেকে জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)