মেহেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল

আপলোড তারিখঃ 2019-07-31 ইং
মেহেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টে গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু ফুটবলের ফাইনালে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে উজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের আকাশ জয়সূচক গোলটি করে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করে। এ দিকে একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবলে গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। বিজয়ী দলের হাফিজা ম্যাচসেরা পুরস্কার লাভ করে। খেলা শেষে সদর উপজেলার চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউআরসির প্রশিক্ষক নুরুল ইসলাম মৃধা, শিক্ষক নেতা আলমগীর, জাহিদুর রহমান, কোমর উদ্দীন, ইকবাল হোসেন, নুরুল গনি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)