ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার কৃতী সন্তান ঢাকা হেড কোয়ার্টারসের পুলিশ সুপার মীর আবু তৌহিদকে ২৫তম বিসিএস ফোরাম কর্তৃক কৃতী সম্মাননা প্রদান করা হয়েছে। গত সোমবার আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাঁর এ অসামান্য কৃতিত্বের জন্য তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলমডাঙ্গা সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, সহসভাপতি রহমান মুকুল, জামসিদুল হক মুনি, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সহসম্পাদক রুনু খন্দকার, মীর আবু তৌহিদ রেন্টু, আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক মীর শফিকুল ইসলাম, সহসভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, পুলিশ সুপার মীর শামসুল সারোয়ারের ছেলে মীর আবু তৌহিদ রেন্টু আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের সন্তান।
