আলমডাঙ্গায় পিতার সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নিল সন্তানেরা

আপলোড তারিখঃ 2019-07-31 ইং
আলমডাঙ্গায় পিতার সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নিল সন্তানেরা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জে পিতার প্রায় সাড়ে চার লাখ টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। এ ঘটনায় বৃদ্ধ পিতা আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, সম্প্রতি আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জের মৃত কড়ি ম-লের ছেলে কলিমুদ্দিনের (৮১) নগদ প্রায় সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেন তাঁর ছেলে জাকিরুল (৪০) ও মেয়ে মোছা. রেকসনা খাতুন। এ ছাড়াও সুযোগ বুঝে গ্রামের বাড়িতে থাকা এক শ মন ভুট্টা বিক্রি করে দিয়েছেন তাঁরা। যার মূল্য ২৬ হাজার টাকা। এ ব্যাপারে পিতা কলিমুদ্দিন তাঁর সন্তানদের কাছে টাকা ফেরত চাইতে গেলে তাঁরা তাঁকে মারধর করতে উদ্যত হন। কলিমুদ্দিন অভিযোগে উল্লেখ করেছেন, ‘আমি যেন টাকার জন্য চাপ সৃষ্টি করতে না পারি, সে জন্য তাঁরা আমার স্ত্রীকে আটকিয়ে রেখেছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)