আলমডাঙ্গায় অনৈতিক কাজের অভিযোগে আটক ৩

আপলোড তারিখঃ 2019-07-30 ইং
আলমডাঙ্গায় অনৈতিক কাজের অভিযোগে আটক ৩ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় স্টুডিওর মধ্যে অনৈতিক কাজের অভিযোগে প্রেমিক জুটিকে আটক করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা প্রধান সড়কের এলডি জিডিটাল মডেলিং স্টুডিওর মধ্যে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের বাবলুর রহমানের ছেলে সদ্য বিবাহিত টিপুল হোসেন (২৫) তাঁর প্রেমিকা কুষ্টিয়ার ইবি থানার নাটানা করিমপুর গ্রামের ফজলুর রহমানের মেয়ে নিশিকে নিয়ে আলমডাঙ্গার এলডি ডিজিটাল মডেলিং স্টুডিওতে আসেন। তাঁরা ছবি ওঠার নামে স্টুডিওর মধ্যে অবস্থান করছিলেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও স্টুডিওর মালিক ও তাঁর কর্মচারী বিশ্বজিৎ কুমার অধিকারী ছবি না তুলে বাইরে বসে থাকায় এলাকার ব্যবসায়ীদের সন্দেহ হয়। এ সময় একালাবাসী ও কয়েকজন ব্যবসায়ী স্টুডিওর ভেতরে প্রবেশ করে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ওই প্রেমিক জুটিকে আটক করেন। এলাকার ব্যবসায়ীরা অভিযোগ করেন, প্রায়ই ওই স্টুডিওতে বিভিন্ন এলাকা থেকে ছেলে-মেয়েরা ছবি ওঠার নামে এসে অনৈতিক কাজ করে। তারা ছবি উঠতে এসে ঘণ্টার পর ঘণ্টা স্টুডিওর ভেতরে বসে থাকে। পরে এলাকার ব্যবসায়ীরা স্টুডিওর কর্মচারী বিশ্বজিৎ কুমার অধিকারী, প্রেমিক টিপুল ও প্রেমিকা নিশিকে থানা-পুলিশের হাতে তুলে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)