চুয়াডাঙ্গা সিএন্ডবি পাড়ায় ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-07-30 ইং
চুয়াডাঙ্গা সিএন্ডবি পাড়ায় ড্রেন নির্মাণকাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি পাড়ার জাতীয় মহিলা সংস্থার অফিস-সংলগ্ন এলাকায় ৫০ মিটার ব্রিক ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা একটায় এলাকাবাসীদের সঙ্গে নিয়ে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিনা আক্তার রুবি, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, সংশ্লিষ্ট কাজের ঠিকাদারের প্রতিনিধি মো. মর্তুজা, জেলা কৃষক লীগের সদস্য ভুলন শেখ, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক এহসানুল হক, স্থানীয় মুরব্বি শের আলী কচিন, কেয়াম, বাবর আলী ড্রাইভার, ওমর আলী, আশকার আলী, খোকন আলী, খোকন মিয়া, সাকের আলী, টুকটুকি মোল্লা, মহসিন আলী, আইনাল হক প্রমুখ। পরে প্রকল্পের সফলতা, সমৃদ্ধি ও পৌরবাসীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়। প্রকল্প সূত্র জানায়, চুয়াডাঙ্গা পৌরসভার বার্ষিক উন্নয়ন তহবিলের (এডিবি) অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)