যত্রতত্র ট্রাক পার্কিং আর না, কমবে ঝক্কি-ঝামেলা

আপলোড তারিখঃ 2019-07-29 ইং
যত্রতত্র ট্রাক পার্কিং আর না, কমবে ঝক্কি-ঝামেলা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল উদ্বোধন বিশেষ প্রতিবেদক: শ্রমিক-মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে চুয়াডাঙ্গায় পূর্ণাঙ্গ ট্রাক টার্মিনাল বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা প্রধান সড়কের ঘোড়ামারা ব্রিজ-সংলগ্ন পৌর পশুহাট চত্বরে চুয়াডাঙ্গা পৌরসভার অধীনে আন্তজেলা কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, কনজারভেনসি পরিদর্শক জুবায়ের রহমান, জেলা বাস-ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক টোকন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আরিফ শেখ, ট্রাক শ্রমিকনেতা শান্তি, মদন, জিল্লুর রহমান, আসলাম, রমজান, আতাউল, তপন ম-ল, কামরুজ্জামান লিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্যরা। নতুন ট্রাক টার্মিনাল উদ্বোধন প্রসঙ্গে পৌর মেয়র জিপু চৌধুরী বলেন, ‘চুয়াডাঙ্গায় কোনো ট্রাক টার্মিনাল না থাকার কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হতো। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হতো সাধারণ মানুষদেরকে। সাধারণ মানুষ এবং ট্রাক শ্রমিক ভাইদের কথা চিন্তা করে চুয়াডাঙ্গা পৌরসভার অভ্যন্তরে ট্রাক টার্মিনালের ব্যবস্থা করেছি। এখন মানুষ শান্তিতে চলাফেরা করতে পারবে। আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষদের কথা চিন্তা করে চুয়াডাঙ্গাসহ সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছে। তাই এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা আমাদের কর্তব্য।’ চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম বলেন, ট্রাক ড্রাইভারদের একটু বিশ্রাম নেওয়ার জন্য চুয়াডাঙ্গা জেলায় কোথাও সরকারি বা বেসরকারি ট্রাক টার্মিনাল নেই। শ্রমিকদের রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বিশ্রাম নিতে হয়। এতে পুলিশের ঝক্কি-ঝামেলাও পোহাতে হয়। আর চোখে ঘুম নিয়ে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের কার্যক্রম শুরু হলে শ্রমিকদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। বিশ্রাম নিয়ে তাঁরা নির্বিঘেœ গাড়ি চালাতে পারবেন। উদ্বোধন শেষে কেন্দ্রীয় ট্রাক টার্মিনারের সফলতা, সমৃদ্ধি, পৌরবাসীর মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)