মেহেরপুরে জাতীয় শোক দিবস পালনে মাসব্যাপী কর্মসূচি

আপলোড তারিখঃ 2019-07-29 ইং
মেহেরপুরে জাতীয় শোক দিবস পালনে মাসব্যাপী কর্মসূচি ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে আরও রয়েছে ১৫ আগস্ট শোক র‌্যালি, আলোচনা সভা, ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি ও পুরস্কার বিতরণ। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. শামিম আরা নাজনীন, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুর রহমান, পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, পিপি পল্লব ভট্টাচার্য, ভাষা সৈনিক ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)