আলমডাঙ্গায় ফার্মেসির চাল কেটে ওষুধ চুরি

আপলোড তারিখঃ 2019-07-29 ইং
আলমডাঙ্গায় ফার্মেসির চাল কেটে ওষুধ চুরি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা লাল ব্রীজ-সংলগ্ন মেসার্স জাহেদা ফার্মেসির চাল কেটে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ওষুধ চুরি হয়েছে। গত শনিবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের মৃত আলী বিশ্বাসের ছেলে আনোয়ার হোসেন আলমডাঙ্গা লাল ব্রীজ-সংলগ্ন একটি দোকান ঘর ভাড়া নিয়ে ফার্মেসির ব্যবসা করে আসছিলেন। শনিবার গভীর রাতে দোকান ঘরের টিনের চাল কেটে কে বা কারা ঘরের ভেতর প্রবেশ করে দামি ওষুধ চুরি করে নিয়ে যায়। গতকাল রোববার সকালে দোকানের মালিক আনোয়ার দোকান খুলে দেখেন দোকানের ভেতর ওষুধ ছড়ানো-ছিটানো রয়েছে। এসব দেখে তিনি বুঝতে পারেন যে দোকানে চুরি হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করার কথা জানিয়েছেন আনোয়ার হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)