শিক্ষকেরাই পারেন শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়তে

আপলোড তারিখঃ 2019-07-29 ইং
শিক্ষকেরাই পারেন শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়তে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশে মেয়র জিপু চেীধুরী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পৌর মেয়র ও আদর্শ উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ওবাইদুর রহমান চৌধুরী জিপু। প্রধান অতিথির বক্তব্যে মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বছরের প্রথম দিনই ছাত্র-ছাত্রীর হাতে বই পৌঁছে দিচ্ছে। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আপনারা ছাত্রদের নিজের সন্তান মনে করে শিক্ষা দিবেন, তাহলে ছাত্ররা আদর্শ শিক্ষায় শিক্ষিত হবে। শিক্ষার মান উন্নয়ন হলে বিদ্যালয়ের অবকাঠামোরও উন্নয়ন হবে। শিক্ষকেরাই পারেন শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়তে।’ তিনি ছাত্রদের বলেন, ‘তোমরা বাবা-মা ও শিক্ষকদের কথামতো চলবে, তাহলে অবশ্যই একদিন প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারবে বলে আমি বিশ্বাস করি।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, শুধু পড়াশোনা আর ভাল ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে তৈরি করতে হবে। সিনিয়র সহকারী শিক্ষক আনিসুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জুয়েল রানা, আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য শফিউল ইসলাম এবং মহিলা অভিভাবক সদস্য ও ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের মহিলা ওয়ার্ড কাউন্সিলর শাহিনা আক্তার। এ সময় অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)