যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক

আপলোড তারিখঃ 2019-07-28 ইং
যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ‘বড় হুজুর’ খ্যাত মোস্তাফিজুর রহমানকে আটক করেছে র‌্যাব। গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইঘড়ে দারুল হুদা মহিলা মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, ৬ বছর আগে আবাসিক এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন মোস্তাফিজুর রহমান। তিনি মাদ্রাসায় বড় হুজুর হিসেবে পরিচিত। ওই মাদ্রাসাতেই পরিবার নিয়ে বসবাস করেন মোস্তাফিজুর। তার বাড়ি নেত্রকোনায়। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, কয়েকজন অভিভাবকের কাছ থেকে অভিযোগ পেয়ে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়। ইতোমধ্যে চারজন মাদ্রাসাছাত্রীর বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি, যারা যৌন হয়রানির শিকার হয়েছেন। তাছাড়া তার মোবাইলেও বেশ কিছু রেকর্ড পাওয়া গেছে। এছাড়া তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদেও যৌন হয়রানির বিষয়টি স্বীকার করেছেন। র‌্যাব কর্মকর্তা আরো জানান, যৌন হয়রানির শিকার প্রত্যেকের বয়স ১০ থেকে ১৭। মোস্তাফিজুর রহমানকে আরো জিজ্ঞাসাবাদ করা হলে বিস্তারিত জানা যাবে। এদিকে মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেন, এলাকার আবু তাহের ও মাহাবুবুর রহমানসহ আরো কয়েকজন মিলে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে এসব নাটক সাজিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)