হরিণাকু-ুতে বরসহ কনের পিতা ও কাজির কারাদ-

আপলোড তারিখঃ 2019-07-28 ইং
হরিণাকু-ুতে বরসহ কনের পিতা ও কাজির কারাদ- ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকু-ু: ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার হরিশপুরে বাল্যবিবাহ দেওয়ার সময় কাজি, বর ও কনের পিতাকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। হরিণাকু-ু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গত শুক্রবার রাতে উপজেলার হরিশপুরে বাল্যবিবাহ হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাল্যবিবাহ পড়ানোর অপরাধে রেজিস্ট্রার কাজি লুৎফর রহমানকে ছয় মাস, কনের পিতা আকবর ম-লকে ছয় মাস ও বর ইমারুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। পরদিন সকালে তাঁদের জেলহাজতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)