চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পৃথক শুন্য রেখা বরাবর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-01-09 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পৃথক শুন্য রেখা বরাবর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

`Thakurpur`নিজস্ব প্রতিবেদক: বিজিবি-বিএসএফ পৃথকস্থানে পতাকা বৈঠক করেছে। চুয়াডাঙ্গার ফুলবাড়ী বিওপি, ঠাকুরপুর বিওপি, হুদাপাড়া বিওপি ও মেহেরপুরের বুড়িপোতা বিওপি গতকাল সকাল ১০টা ও বিকাল সাড়ে ৩টায় পৃথক পৃথক মেইন পিলারের নিকট শুন্য রেখা বরাবর পতাকা বৈঠক করেছে। বিজিবি‘র পক্ষে নায়েব সুবদার মোঃ শাহ আলম, সুবেদার মোঃ জাহাঙ্গীর আলম, হাবিলদার মোঃ হালিমুজ্জামান ও হাবিলদার মোঃ মিজানুর রহমান এবং প্রতিপক্ষ বিএসএফের পক্ষে এসআই শামন্দ্র প্রশাদ, ইন্সপেক্টর আরএস মিনা এসআই টিকা ঘোষ ও এসআই নরেশ কুমার পতাকা বৈঠকে নেতৃত্ব দেন। পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা শেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)