জীবননগরে বন্ধু রক্তদান কেন্দ্রের ফ্রি মেডিকেল ক্যাম্প

আপলোড তারিখঃ 2019-07-28 ইং
জীবননগরে বন্ধু রক্তদান কেন্দ্রের ফ্রি মেডিকেল ক্যাম্প ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় গরিব ও অসহায়দের মধ্যে ফ্রি ওষুধ বিতরণ হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের আয়োজনে ক্রিসেন্ট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও জে এম এন্টারপ্রাইজের সহযোগিতায় সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্য মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েদ সেতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা জাকির হোসেন বিশ্বাস, শরিফুল ইসলাম, বন্ধু রক্তদান কেন্দ্রের সাধারণ সম্পাদক জে এম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিঠুন মাহমুদ, সদস্য রবগুল ইসলাম, শাকিব হোসেন রবিন, ইবাদুল, মামুন, আশরাফুল, মানিক প্রমুখ। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক সময়ের সমীকরণ ও দুরন্ত ২৪ ডট কম। অনুষ্ঠানিট সার্বিক পরিচালনা করেন বন্ধু রক্তদান কেন্দ্রের সীমান্ত ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল আলিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)