শিশুদের সত্যিকারের মানুষ হিসেবে গড়তে হবে

আপলোড তারিখঃ 2019-07-28 ইং
শিশুদের সত্যিকারের মানুষ হিসেবে গড়তে হবে ছবির ক্যাপশন:
দর্শনা পূর্ব রামনগরে পুরস্কার বিতরণকালে চেয়ারম্যান আলী মুনছুর বাবু দর্শনা অফিস: দর্শনা পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় দর্শনা ডাকবাংলো অডিটরিয়ামে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি এস এ এম গোলম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব ও প্রধান শিক্ষক হারুন অর রশিদ। প্রধান অতিথির বক্তব্যে আলী মুনছুর বাবু বলেন, শিশুদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তার পরিবারের পাশাপাশি শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চাতে তাদের মনোনিবেশ করতে সহযোগিতা করতে হবে। বক্তব্য শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষিকা নাসরীন খাতুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)