মুন্সিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2019-07-26 ইং
মুন্সিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে জাহাঙ্গীর আলম (২৫) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে তাঁর মৃত্যু হয়। নিহত যুবক আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ার কপিল উদ্দীনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বেলা একটার দিকে হালকা বৃষ্টি শুরু হলে জাহাঙ্গীর টিন দিয়ে বিচালির গাদা ঢাকতে যান। এ সময় বিচালির গাদার সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে টিনে ঘষা লেগে বৈদ্যুতিক তারটি ছিড়ে টিনের ওপর পড়লে জাহাঙ্গীর আলম বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পরিবারেরর সদস্যরা দ্রুত মেইন সুইচ বন্ধ করে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)