চুয়াডাঙ্গায় ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

আপলোড তারিখঃ 2019-07-26 ইং
চুয়াডাঙ্গায় ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার পয়রাডাঙ্গায় আবির হুসাইনকে গলা কেটে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামি শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইশা ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ রোকনুজ্জামানের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দীনের পরিচালনায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের জেলা সভাপতি শেখ মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ ।এ দেশের মানুষ শান্তিপ্রিয়, কিন্তু একদল কুচক্রী মহলের লোকজন দেশের শান্তি নষ্ট করার জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করে চলেছে। এ সময় তিনি আবির হুসাইনকে গলা কেটে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. মারিফুল ইসলাম, মো. আব্দুল্লাহ আল মিসবাহ, মো. আবু বকর সিদ্দিক, মো. রকিবুল ইসলাম, মো. মাহমুদুল হাসান, মো. ইব্রাহিম, মো. লিটন মাহমুদ, মো. মাসুম বিল্লাহ ও মো. মুহিত হাসান প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)