দামুড়হুদায় জাহিদুল মেম্বারসহ ৩ জন শ্রীঘরে

আপলোড তারিখঃ 2019-07-24 ইং
দামুড়হুদায় জাহিদুল মেম্বারসহ ৩ জন শ্রীঘরে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় ভুট্টা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ও চাঁদাবাজির মামলায় জাহিদুল মেম্বারসহ তিনজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এর আগে ভুট্টা ব্যবসায়ী বিষ্ণুপুরের ফিট্টু জাহিদুল মেম্বারসহ ৪ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামে দামুড়হুদা মডেল থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার অপর তিন আসামি হলেন জুড়ানপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের সামসুল হকের ছেলে আলী হোসেন (২৮), দামুড়হুদা খাপাড়ার সামসুলের ছেলে লিখন (২০) এবং একই পাড়ার পটলের ছেলে শাওন (২২)। গত সোমবার বিকেলে দামুড়হুদা শহরের বাসস্ট্যান্ড এলাকায় ফজুর চায়ের দোকানে চাঁদার দাবি করে আসামিরা ভুট্টা ব্যবসায়ীকে মারধর করে। পরে এ ঘটনায় থানায় মামলা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)