নারীসহ ছয়জনকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2019-07-24 ইং
নারীসহ ছয়জনকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপার বিত্তিপাড়া রাজনগরে নারীসহ ছয়জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর জখম অবস্থায় চারজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন জানান, সামাজিক বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে বিত্তিপাড়া রাজনগর গ্রামে বেশকিছু দিন ধরে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে একদল দুর্বৃত্ত ধারালো তরবারিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বিত্তিপাড়া গ্রামে। তারা উপর্যুপরি কুপিয়ে আহত করে মিজান শেখ (৩০), জোছনা খাতুন (৬৫), মজিবর রহমান (৬০), আবু বক্কর (৫৫), আনিছুর রহমান (৪৮) ও বাবুল শেখকে (৫০)। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জনান, ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশি অভিযান চালানো হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)