একজনের কারাদন্ড : তিনটি মাদক মামলা

আপলোড তারিখঃ 2019-07-24 ইং
একজনের কারাদন্ড : তিনটি মাদক মামলা ছবির ক্যাপশন:
দর্শনায় পৃথক মাদকবিরোধী অভিযান, ফেনসিডিলসহ মাদকদ্রব্য উদ্ধার দর্শনা অফিসঃ দর্শনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি'র সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের পৃথক অভিযানে একজনের কারাদ- ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ২ টা পর্যন্ত দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ও দক্ষিণ চাঁদপুরে অভিযান পরিচালনা করেন টাস্কফোর্সের সদস্যরা। এ অভিযানে ফেনসিডিলসহ মাদকদ্রব্য উদ্ধার, তিনটি মাদক মামলা দায়ের ও ভ্রাম্যমান আদালতে একজনকে কারাদ- প্রদান করা হয়েছে। জানা গেছে, দর্শনা পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ঈশ্বরচন্দ্রপুরের মসজিদপাড়ায় ১৩ বোতল ফেনসিডিলসহ মৃত সাইদুল হকের স্ত্রী কাকলী খাতুনকে (২৫) আটক ও পৃথক অভিযানে দক্ষিণ চাঁদপুরের টাওয়ারপাড়ার মতিয়ার রহমান ওরফে মতি শাহর ছেলে জিনারুলকে (২২) এক বোতল ফেনসিডিলসহ আটক করেন টাস্কফোর্সের সদস্যরা। এরপর বেলা দুইটার দিকে ভ্রাম্যমাণ আদালত একই এলাকার টাওয়ার-সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ওয়াসীম নামের এক মাদক সেবনকারীকে আটক করে তিন মাসের কারাদ- দেন। টাস্কফোর্স পরিচালনা করেন চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সিব্বির আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, এসআই আবুল কালাম আজাদ ও চুয়াডাঙ্গা-৬ বিজিবি সদর দপ্তরের জওয়ানেরা। এ বিষয়ে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, জেলায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)