দোস্ত বাজারে ফেনসিডিলসহ মাইক্রোবাসচালক আটক

আপলোড তারিখঃ 2019-07-24 ইং
দোস্ত বাজারে ফেনসিডিলসহ মাইক্রোবাসচালক আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত বাজার থেকে ২০ বোতল ফেনসিডিলসহ ১ মাইক্রোবাসচালককে আটক করেছে হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ। এ ছাড়া ফেনসিডিল বহনকারী মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন হিজলগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বি এম আফজাল। জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের দোস্ত বাজারের লিটন দর্জির দোকানের সামনে দর্শনা থেকে আসা ঢাকা মেট্রো-চ ৫১-২৩৭৯ রেজিস্ট্রেশনের একটি সাদা রঙের মাইক্রোবাসের গতিরোধ করে পুলিশ। এ সময় মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং মাইক্রোবাসচালক দর্শনা দক্ষিণ চাঁদপুর কামাল হোসেনের ছেলে আশিককে (২২) আটক করা হয়। এর আগে মাইক্রোবাসে থাকা আরও ৩ জন দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ পালিয়ে যাওয়া তিনজনের বিস্তারিত তথ্য নেয় মাইক্রোবাসচালকের কাছ থেকে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ২০ বোতল ফেনসিডিলসহ মাইক্রোবাসচালককে থানায় প্রেরণ করেছে হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ। এ মামলায় পলাতক অন্য আসামিরা হলেন দর্শনা হল্ট চাঁদপুরের রাজ্জাক আলীর ছেলে রাজিব (২৬), নজরুল জোয়ার্দ্দারের ছেলে লিমন (২৫) ও রফিকুল ইসলামের ছেলে সালাউদ্দিন (১৮)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)