মেহেরপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-07-24 ইং
মেহেরপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে দুই শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর পৌর কলেজের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন শহরের ক্যাশবপাড়ার মৃত টুকু শেখের ছেলে উজ্জ্বল (২৮) ও ম-লপাড়ার মোশারফের ছেলে ইউনুস (২৭)। মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, উজ্জ্বল ও ইউনুস নামের দুই মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মেহেরপুর সদর থানায় প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)