মেহেরপুরে বিএনপির গণমিছিল

আপলোড তারিখঃ 2019-07-23 ইং
মেহেরপুরে বিএনপির গণমিছিল ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও গণতন্ত্র পূনরুদ্ধারের লক্ষ্যে ২৫ শে জুলাই খুলনার সমাবেশ সফল করতে গণমিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ওই গণমিছিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপির নেতা সাহাবুদ্দিন, আব্দুর রশিদ, ফজলুর রহমান, আব্দুস সামাদ, হাবিবুর রহমান হাবিবসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)