ঝিনাইদহে পুলিশের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-07-23 ইং
ঝিনাইদহে পুলিশের শান্তি সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের দ্বন্দ্ব নিরসনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ সদর থানার পুলিশের আয়োজনে গত রোববার বিকেলে জেসি মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান, সদর উপজেলার চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন ও সদর থানার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিদ্দিকুর রহমান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ। সভায় উপস্থিত ছিলেন পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নিজামুল গনি লিটু, সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস, ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মিনা, দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান ইসাহাক জোয়ার্দ্দার প্রমুখ। এ সময় প্রধান অতিথি পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, এ ইউনিয়নে দীর্ঘদিন ধরে যে বিবাদ চলে আসছে, তা বন্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন। উভয় পক্ষ যদি চায়, তাহলেই এ বিরোধ মীমাংসা সম্ভব হবে। পুলিশ সুপার হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের পর থেকে যদি কেউ মারামারি করেন বা মারামারিতে লিপ্ত হন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনোভাবেই এখানে মারামারি, বাড়িঘর ভাঙচুর সহ্য করা হবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)