ডিআইজি মিজানকে গ্রেপ্তার দেখালো পুলিশ

আপলোড তারিখঃ 2019-07-22 ইং
ডিআইজি মিজানকে গ্রেপ্তার দেখালো পুলিশ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তাকে ৪০ লাখ টাকা ঘুষ দেয়ার অভিযোগে পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানকে মিজানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গতকাল রোববার বিকেলে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এর আগে গত ১৬ জুলাই ডিআইজি মিজানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা। আদালত আবেদনটি আমলে নিয়ে রোববার শুনানির দিন ঠিক করেন। ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। ওই অভিযোগের অনুসন্ধানকারী কর্মকর্তা ছিলেন এ মামলার অপর আসামি দুদক পরিচালক (সাময়িক বরখাস্ত) এনামুল বাছির। ডিআইজি মিজান নিজের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার আশায় অপর আসামি এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেন। বিষয়টির প্রাথমিক সত্যতা মেলায় গত ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যলয়-১ এ দুদকের পরিচালক ও অনুসন্ধান দলের নেতা শেখ মোঃ ফানাফিল্যা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এমন অবস্থায় ডিআইজি মিজানকে ঘুষ প্রদানের মামলায় শ্যোন অরেস্ট দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এদিন ডিআইজি মিজানের পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল, তাপস কুমার পাল শুনানিতে অংশ নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)