নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

আপলোড তারিখঃ 2019-07-22 ইং
নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে ছবির ক্যাপশন:
মেহেরপুরে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে পুলিশ লাইনসের মাঠে এ সভাগুলো অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান প্রমুখ। কল্যাণ সভায় জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সর্বস্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন শোনেন এবং জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, জঙ্গিবাদসহ জেলার আইনশৃঙ্খলা উন্নয়নে অর্পিত দায়িত্ব আন্তরিকতা, নিষ্ঠা ও সর্তকতার সঙ্গে পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা মামলাসমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে তিনি সভায় আলোচনা করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী কর্মকর্তাদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)