চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে রামদাসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2019-07-21 ইং
চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে রামদাসহ যুবক আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় থেকে রামদাসহ আলমগীর হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল শনিবার রাত ১১টার দিকে তাঁকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ের দক্ষিণপাড়ার মনির উদ্দিনের ছেলে। আলমগীরের মা রুপভানু বলেন, ‘পূর্বশত্রুতার জেরে আমার ছেলেকে মারধর করেছে। আর যে রামদাসহ আটক করা হয়েছে, এটা আমার ছেলের না, ওটা সুমনের। আমার ছেলে সুমনের কাছ থেকে রামদাটা নিয়েছিল। আজ ওটা নেওয়ার জন্য সুমন ফোন করেছিল আমার ছেলেকে। রামদাটা দিতে গেলে তারা পূর্বশত্রুতার জেরে আমার ছেলেকে মারধর করে। এ সময় আমি ও আলমগীরের স্ত্রী ঠেকাতে গেলে আমাদেরও মারধর করে। সুমন ও তার লোকজন রামদাটা দিয়ে আমার ছেলেকে পুলিশে দিয়েছে।’ পুলিশ জানায়, গতকাল রাতে আলমগীর মাদক সেবন করে মাতাল অবস্থায় সুমন নামের এক ব্যক্তির বাড়িতে গিয়ে ওঠে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রামদাসহ আলমগীরকে আটক করে। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে সদর থানায় নিয়ে আসা হয়। এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)