পুলিশ জনগণের বন্ধু, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে

আপলোড তারিখঃ 2019-07-21 ইং
পুলিশ জনগণের বন্ধু, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পরিদর্শনে পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান বিপিএম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়, দামুড়হুদা সার্কেল ও দামুড়হুদা থানা পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান বিপিএম। এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। গত শুক্রবার অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান বিপিএম চুয়াডাঙ্গা পৌঁছালে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেলসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান বিপিএম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে বিভিন্ন দপ্তর ও কর্মকা- পরিদর্শন করেন। এ সময় তিনি সব কর্মকা-ে সন্তোষ প্রকাশ করেন। সবশেষ তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু, এ কথা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। জঙ্গি, মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে কর্মকা- পরিচালনার জন্য সবাইকে কাজ করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)