শৈলকুপায় শিশু ধর্ষণ, প্রতিবাদে মানববন্ধন

আপলোড তারিখঃ 2019-07-21 ইং
শৈলকুপায় শিশু ধর্ষণ, প্রতিবাদে মানববন্ধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে প্রথম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি তিন দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে শিশুটির পিতা ক্ষোভ আর হতাশা প্রকাশ করেছেন। এ দিকে ধর্ষক বিপ্লব জোয়ার্দ্দারের গ্রেপ্তাদের দাবিতে ভাটই বাজারে মানববন্ধন করেছে শিশুটির পরিবার। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া গ্রামবাসী পুলিশের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেন। জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে মাঠে নিয়ে যায় একই গ্রামের বিল্লাল জোয়ার্দ্দারের ৭ম শ্রেণির ছেলে বিপ্লব (১৩)। মাঠে নিয়ে তাকে পাশবিক নির্যাতন চালায় সে। ওই শিশুটিকে গ্রামের মাঠ থেকে অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গত বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির মা অভিযোগ করেন, ধর্ষক বিপ্লবকে গ্রেপ্তারে পুলিশ গড়িমসি করছে। বিষয়টি নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিনের সঙ্গে গতকাল শনিবার রাতে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তবে ওসি বজলুর রহমান জানান, ‘ঘটনাটি খুবই অমানবিক। আমরা দুই-এক দিনের মধ্যে আসামিকে গ্রেপ্তার করতে পারব বলে আশা করি।’ তিনি আরও বলেন, নির্যাতিত শিশুটির আপন চাচাতো ভাই হচ্ছে ধর্ষক বিপ্লব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)