দামুড়হুদায় ওড়না পেঁচিয়ে মাদ্রাসাছাত্রীর করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2019-07-21 ইং
দামুড়হুদায় ওড়না পেঁচিয়ে মাদ্রাসাছাত্রীর করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, নতিপোতা: দামুড়হুদায় ব্যাটারিচালিত পাখিভ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আলেয়া খাতুন (১২) নামের এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার তালসারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেয়া চন্দ্রবাস গ্রামের মিজানুর রহমানের মেয়ে। সে জগন্নাথপুর বালিকা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। স্থানীয় লোকজন জানান, গতকাল বিকেলে মাদ্রাসা ছুটি হলে পাখিভ্যানযোগে বাড়ি ফিরছিল আলেয়া। এ সময় হঠাৎ তার গায়ে থাকা ওড়না ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় আলেয়া। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)