চুয়াডাঙ্গার ছাত্রলীগ নেতা রিগানের অস্ত্রোপচার সম্পন্ন, শঙ্কামুক্ত

আপলোড তারিখঃ 2019-07-21 ইং
চুয়াডাঙ্গার ছাত্রলীগ নেতা রিগানের অস্ত্রোপচার সম্পন্ন, শঙ্কামুক্ত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম ছাত্রলীগ নেতা শোয়েব রিগানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গত শুক্রবার রাতে দীর্ঘ ১০ ঘণ্টা যাবৎ অস্ত্রোপচার শেষে এখন তিনি শঙ্কামুক্ত, খুলে ফেলা হয়েছে অক্সিজেন। এ দিকে এ হামলার ঘটনার ওই দিন রাতেই পুলিশ তিনজনকে আটক করলেও এখনো পর্যন্ত আর কোনো আসামিকে আটক হয়নি। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, মামলার বাকি আসামিদের ধরতে জোর অভিযান অব্যাহত রয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক বলেন, শুক্রবার রাত নয়টা থেকে শনিবার ভোর ছয়টা পর্যন্ত অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। তিনি রিগানের জন্য জেলাবাসীর নিকট দোয়া চেয়েছেন। চিকিৎসকেরা জানান, শোয়েব রিগান এখন শঙ্কামুক্ত। উল্লেখ্য, গত ১৮ জুলাই বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ও জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি শোয়েব রিগানকে উপর্যুপরি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ওই সময় তাঁকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে আরও উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতাল নিয়ে অস্ত্রোপচার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)