হাজারো পূর্ণার্থীর উপস্থিতিতে মহাউৎসবে পরিণত!

আপলোড তারিখঃ 2019-07-20 ইং
হাজারো পূর্ণার্থীর উপস্থিতিতে মহাউৎসবে পরিণত! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় দ্বিতীয়বারের মতো হিন্দু সম্প্রদায়ের বাবা শিবের মহাপুণ্য¯œান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনে দ্বিতীয়বারের মতো ‘বাবা শিবের মহাপুণ্য¯œান’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজারের শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে পুণ্য¯œানের নগ্ন পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মহাপুণ্য¯œানের শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোন্দকার ফরহাদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক কিশোর কুমার আগরওয়ালা। চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে প্রায় চার হাজার পুর্ণার্থী এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। মাইকে দেওয়া স্লোগান আর সুদূর রাজবাড়ী থেকে আগত একটি দলের ঢাক-ঢোলের আওয়াজে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। হাতে বেলপাতা, আমপাতা, আকন্দ ফুলের মালা ও জবা ফুলচর্চিত অর্ঘ্যঘট নিয়ে আবাল-বৃদ্ধ-বনিতাসহ সব পুর্ণার্থীদের নগ্ন পদযাত্রা ছিল দেখার মতো দৃশ্য। তাঁদের সবার হাতে অর্ঘচর্চিত ঘট আর মুখে ‘বোম বোম ভোলে-ভোলে বোম’ ধ্বনি। এমন নয়ন ভোলানো দৃশ্য দেখতে শহরের ভিন্ন ধর্মের বহু মানুষ উদগ্রীব হয়ে এসেছিলেন রাস্তার ধারে। রাস্তার দুধারে দাঁড়িয়ে তাঁরা এমন মনোহরণ দৃশ্য অবলোকন করেন। অনেকে পুণ্য¯œান দেখতে মালোপাড়ার মাথাভাঙ্গা নদীতে ছুটে যান। বড়বাজার শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে হাজার হাজার নারী-পুরুষের নগ্ন পদযাত্রাটি শহরের বড়বাজার, শহীদ আবুল কাশেম সড়ক, কলেজ রোড, কোর্ট রোড হয়ে মালোপাড়ায় মাথাভাঙ্গা নদীতে পুণ্য¯œান সম্পন্ন করে অর্ঘ্যচর্চিত ঘট ভরে জল নিয়ে পুনরায় একসঙ্গে শোভাযাত্রা করে বড়বাজার শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দিরে শিব ঠাকুরের মাথায় অর্ঘ্যঘটের জল ও দুধ ঢালেন। দেবাদীদেব মহাদেবের মাথায় জল ঢালার পর মহাদেবের চরণামৃত খেয়ে উপোস ভাঙেন সব পুর্ণার্থীরা। চুয়াডাঙ্গা বোল বম্ঃ সেবা সংঘের উদ্যোগে এ আয়োজন করা হয়। শ্রাবণ মাসে এ আয়োজন মহাদেবের প্রসন্ন প্রাপ্তির জন্য করা হয়ে থাকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)