মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

আপলোড তারিখঃ 2019-07-20 ইং
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ নিগার সিদ্দীক ডিগ্রি কলেজের সন্নিকটে আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক আজিজুল হক (৫৭) গুরুতর আহত হন। এ সময় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে এ ঘটনা। নিহত আজিজুল হক দামুড়হুদা উপজেলার পুরাতন বাজারপাড়ার মৃত মোজাফ্ফার হোসেনের ছেলে। তিনি দামুড়হুদা বিএডিসি অফিসে চাকরি করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে একটি সিএনজি ও মোটরসাইকেলযোগে স্বপরিবারে একমাত্র ছেলে আরিফিন হোসেনের বিয়ের বাজার করতে কুষ্টিয়ার পোড়াদহে যান আজিজুল হক। বাজার শেষে দুপুরে ফেরার পথে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ নিগার সিদ্দীক কলেজের নিকট পৌঁছালে একটি আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আজিজুল হক গুরুতর জখম হন। আজিজুল হকের ছেলে আরিফিন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ নাঈমা জানান, দুর্ঘটনায় তাঁর ডান পায়ে গুরুতর জখম হয়েছে, মাথায়ও আঘাত লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার পরপরই তাঁর মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)