জামাই-শাশুড়ির প্রেম, শ্বশুরের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2019-07-19 ইং
জামাই-শাশুড়ির প্রেম, শ্বশুরের আত্মহত্যা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামে আসাদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। জামাই-শাশুড়ির মধ্যে প্রেমের সম্পর্ক জানাজানি হওয়ায় অপমান সইতে না পেরে শ্বশুর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আসাদুল উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামের সবের আলী ম-লের ছেলে। এ ঘটনায় গ্রামবাসী গতকাল বৃহস্পতিবার দুপুরে জামাতা বিল্লাল হোসেন (২০) ও শাশুড়ি সুফিয়া খাতুনকে আটকে রাখেন। প্রতিবেশীরা জানান, আসাদুল ইসলামের স্ত্রী সুফিয়া খাতুনের সঙ্গে তাঁর জামাই পার্শ¦বর্তী শালিখা গ্রামের বিল্লাল হোসেনের প্রেমের সম্পর্ক ফাঁস হয়ে পড়ে। এ নিয়ে আসাদুল ও স্ত্রী সুফিয়ার মধ্যে বাগবিত-ার সৃষ্টি হয়। একপর্যায়ে গত বুধবার দুপুরে আসাদুল পার্শ¦বর্তী মাঠে গিয়ে কীটনাশক পান করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মহেশ্বরচাঁদা গ্রামের ইউপি সদস্য আব্দুল গনি জানান, জামাই বিল্লাল হোসেন ও শাশুড়ি সুফিয়ার প্রেমের সম্পর্কের কারণে গত বুধবার বিকেলে কীটনাশক পান করেন আসাদুল। এর পর তিনি মারা যান। তিনি বলেন, এ ঘটনার পর জামাই বিল্লাল হোসেন ও সুফিয়াকে গ্রামবাসী আটক করে রেখেছে। জামাই বিল্লাল হোসেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানিয়ে বলেন, ‘আমার বিয়ে হয়েছে চার মাস। আমি মোটরগাড়িতে কাজ করি। শ্বশুর বাড়িতে আসার সময় পাই না। এ সব সাজানো নাটক এবং গ্রামবাসী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।’ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, এ বিষয়ে তাঁর কাছে কেউ লিখিত অভিযোগ করেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)