ঝিনাইদহে যুবকের অ-কোষ কর্তন

আপলোড তারিখঃ 2019-07-19 ইং
ঝিনাইদহে যুবকের অ-কোষ কর্তন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: গত বুধবার মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন বাদল কুমার বিশ্বাস (৩৬)। উঠোন পার হয়ে কলপাড়ে (টিউবওয়েল) আসা মাত্রই কে বা কারা তাঁর চোখ বেঁধে ফেলে। এরপর তাঁকে একটি কলাখেতে নিয়ে গিয়ে নির্দয়ভাবে দুইটি অ-কোষ কেটে দেয় দুর্র্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে এভাবেই নিজের অ-কোষ কাটার তথ্য জানান বাদল কুমার। বাদল ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের কু-ুপাড়ার নির্মল কু-ু বিশ্বাসের ছেলে। গ্রামবাসী জানান, বাদল একসময় গোয়ালপাড়া বাজারে মিষ্টির দোকানে কাজ করতেন। দুই মাস আগে তাঁর স্ত্রীর মৃত্যু হলে বাদল মানসিক রোগীতে পরিণত হন। পিতা নির্মল কু-ু বিশ্বাস জানান, ‘বুধবার দিবাগত রাত তিনটার দিকে উঠে দেখি, ঘরের দরজা খোলা। এরপর বাদলকে খুঁজতে থাকি। রাতে তাঁকে কোথাও খুঁজে পাইনি। সকালে বাড়ির পাশের একটি কলাবাগানে রক্তাক্ত অবস্থায় বাদলকে দেখে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করি।’ কারা এবং কেনো বাদলের অ-কোষ কেটে নিয়েছে, তা নির্মল কু-ু বিশ্বাস জানাতে পারেননি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)