বাবা-ছেলের মরদেহ উদ্ধার

আপলোড তারিখঃ 2019-07-18 ইং
বাবা-ছেলের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: রাজধানীর সদরঘাটের পাটুয়াটুলিতে ধসে পড়া তিনতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে শফিকুলের বাবা জাহিদুল ব্যাপারীর মরদেহ উদ্ধার করা হয়। কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান বুধবার রাত ১টায় ইত্তেফাক অনলাইনকে জানান, ধসে পড়া ওই ভবন থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি পুলিশে দেওয়া হয়েছে। রাত পৌনে ১টার দিকে উদ্ধার তৎপরতা শেষ করা হয়। এর আগে রাত ৮টার দিকে জাহিদুল ব্যাপারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুর দেড়টার দিকে ওই ভবন ধসে পড়ার পর সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ধসে পড়া ভবনটির ভেতরে বাবা ও ছেলে আটকা পড়েছে বলে আশঙ্কা করেন স্থানীয়রা। দুর্ঘটনার পর কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান,পুরনো ঢাকার সদরঘাটের কাছে সুমনা হাসপাতালের পাশের ছয় নম্বর লেইনের ওই দোতলা ভবনটি বুধবার দুপুর দেড়টার দিকে ধসে পড়ে। খবর পেয়েই সেখানে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। রাসেল শিকদার বলেন, অনেক পুরনো ওই ভবনটি পরিত্যক্তই ছিল। তবে কয়েকজন হকার সেখানে থাকতেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)