কোনো প্রকার দুর্নীতি হলে কাজ বন্ধ করে দেবেন

আপলোড তারিখঃ 2019-07-18 ইং
কোনো প্রকার দুর্নীতি হলে কাজ বন্ধ করে দেবেন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ১২টি রাস্তা নির্মাণকাজের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার খন্দকার হামিদুল আজম/সোহেল তানভীর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আলমডাঙ্গা প্রথম শ্রেণির পৌরসভায় প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে একযোগে ১২টি জনগুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ হচ্ছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গার রেলস্টেশন-সংলগ্ন পৌর এলাকার গুরুত্বপূর্ণ এ রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন। আলমডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সদরউদ্দীন ভোলার সভাপতিত্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ রাস্তাগুলো নির্মাণ হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘রাস্তা নির্মাণে কোনো নি¤œমানের ইট-পাথর ব্যবহার করা যাবে না। তিনি সাধারণ জনগণের উদ্দেশে বলেন, ‘সড়কের কাজ আপনারা বুঝে নেবেন। কোনো প্রকার দুর্নীতি হলে কাজ বন্ধ করে দেবেন, না পারলে আমাকে দ্রুত জানাবেন।’ তিনি পৌরসভার কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আলমডাঙ্গা পৌরসভার নতুন ভবন নির্মাণের জন্য ভালো স্থান নির্ধারণ করে দ্রুত পৌরসভার নতুন ভবণ নির্মাণ করুন। পৌরসভার জন্য টাকা পড়ে আছে, কেন পৌরসভার নতুন ভবন নির্মাণ করা হচ্ছে না। বরাদ্দ আনতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু সেটা ফিরে যেতে কষ্ট হয় না। ভবন নির্মাণের জন্য বরাদ্দকৃত টাকা যেন ফেরত না যায়, সে কারণে দ্রুত পৌরসভার নতুন ভবন নির্মাণ করুন।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, দেলোয়ার হোসেন ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী তসলাম আহম্মেদ। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় অনুষ্ঠিত ওই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, বীর মুক্তিযোদ্ধা হাজি শেখ নুর মোহাম্মদ জকু, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম, সুশিল কুমার ভৌতিকা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)