জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে দুই শতাধিক সদস্য নিয়ে আইনগত সহায়তাবিষয়ক উঠান বৈঠক

আপলোড তারিখঃ 2019-07-18 ইং
জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে দুই শতাধিক সদস্য নিয়ে আইনগত সহায়তাবিষয়ক উঠান বৈঠক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে আইনগত সহায়তা পাওয়ার উপযোগী দুই শতাধিক সদস্যের সঙ্গে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় দামুড়হুদার উজিরপুরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী জজ শামসুজ্জামান। দামুড়হুদা ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুল হক কবির ও আব্দুস সালাম। আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিল আইনগত সহায়তা কী? কে, কীভাবে বিনা খরচে এ সহায়তা পেতে পারেন। এ বিষয়ে বিশদ আলোচনা হয়। দুজন সহায়তাপ্রাপ্ত সদস্য অভিজ্ঞতা বিনিময় করেন। সভা সঞ্চালনায় ছিলেন এসডিএফ শিক্ষাকর্মী সহিদ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)