ছবির ক্যাপশন:
জনপ্রতিনিধিদের সঙ্গে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাক্ষাত
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলীর সঙ্গে জনপ্রতিধি ও কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের উপদেষ্টা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হাজী শেখ নুর মোহাম্মদ জকু, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, নজরুল ইসলাম, কাউছার আহম্মদ বাবলু, আমিরুল ইসলাম মন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি, বিআরডিবি কর্মকর্তা সায়লা সারমিন, মৎস্য কর্মকর্তা কামরুন নাহার আখি প্রমুখ। সভায় নবাগত নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
