দামুড়হুদায় ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2019-07-17 ইং
দামুড়হুদায় ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার জয়নগরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। জানা যায়, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মো. মোখলেছুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের একটি আমবাগান থেকে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৪ হাজার ৪ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)