মেহেরপুরে পিলখানা সড়কের উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-07-17 ইং
মেহেরপুরে পিলখানা সড়কের উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের পিলখানা সড়ক জনগনের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ফিতা কেটে সড়কটি উদ্বোধন করেন। এ সময় সেখানে গণ্যমান্য ব্যক্তিরাসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ফুল বাগানপাড়া সড়ক ও পিলখানা সড়ক উদ্বোধনকালে পৌর মেয়র মাহফুজুর রহমান বলেন, অল্প দিনের মধ্যেই পৌর এলাকার প্রতিটি সড়কের নির্মাণকাজ শুরু হবে। সড়ক উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, কাউন্সিলর শাকিল রাব্বি ইভান প্রমুখ উপস্থিত ছিলেন

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)