বালিকায় হোগলডাঙ্গা ও বালকে কুড়ুলগাছি চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2019-07-17 ইং
বালিকায় হোগলডাঙ্গা ও বালকে কুড়ুলগাছি চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দামুড়হুদা উপজেলা স্টেডিয়াম মাঠে দক্ষিণ হোগলডাঙ্গা বনাম লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকাদের মধ্যে এবং কুড়–লগাছি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম চিৎলা সরকারি প্রাথমকি বিদ্যালয়ের বালকদের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বালিকা দলের খেলায় দক্ষিণ হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালক দলের খেলায় কুড়–লগাছি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় রেফারি ছিলেন শিক্ষক সৈয়দ মাসুদুর রহমান খোকন, তানজুল ইসলাম, তারিক মাহমুদ, সুভাষ চন্দ্র বিশ্বাস, হারুন অর রশিদ ও মফিজুর রহমান। ধারাভাষ্য দেন শিক্ষক মনিরুল ইসলাম, আব্দুল আলিম ও হাসান গাজী। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার সাকী সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, ম্যাচ কমিশনার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী ও দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন, আবু তালেব, ছবির উদ্দীন, শাহরিয়ার কবির, সেলিম রেজা, প্রধান শিক্ষক আলাউদ্দীন, শামসুন্নাহার, খুরশীদা খানম, হাবিবুর রহমান, জেনিফার ইয়াসমিন, শ্রী নারায়ণচন্দ্র পাল, জাহানারা পারভীন বিউটিসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)